×

জাতীয়

বিএনপির সঙ্গে এনডিএমের ঐক্যমত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম

বিএনপির সঙ্গে এনডিএমের ঐক্যমত

সরকারের পদত্যাগের এক দফার যুগপৎ আন্দোলনে এনডিএম (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) ও বিএনপির মধ্যে ঐক্যমত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এই সভায় আমরা ঐক্যমতে পৌঁছেছি, এক দফা আন্দোলনে যা বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সব দলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আজকে (গতকাল) এনডিএম এই এক দফাকে সমর্থন করে এই ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকার পতনের আন্দোলনে আমাদের সঙ্গে তারা যোগ দিয়েছে। আগামীতে আমরা যুগপৎ আন্দোলনের যে কর্মসূচি দিব সেখানে এনডিএমের কার্যকর ভুমিকা থাকবে এবং তারা ওই কর্মসূচিগুলোতে যোগ দেবে।

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমাদের আলোচনা হয়েছে। বিএনপি যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন সেখানে আমরা একাত্মতা ঘোষণা করে গত ১৫ জুলাই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা এক সঙ্গে আছি। দাবি আমাদের একটাই, এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন ও এই সরকারের অধিনে কোনো নির্বাচন সম্ভব নয়, আমরা কেউ এই নির্বাচনে যাবো না।

আলোচনায় নতুন নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে সেটা আমাদের দলের প্রস্তাবনাগুলো বিএনপির নেতৃবৃন্দের কাছে তুলে দিয়েছি। আমরা এই যুগপৎ আন্দোলনে মাঠে রাজপথে একসঙ্গে থাকবো। আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি আলাদাভাবে করব যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, তারেক রহমানসহ সব বিরোধী নেতা-কর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান এনডিএম প্রধান।

বৈঠকে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, কেন্দ্রীয় নেতা মমিনুল আমিন, নুরুজ্জমান হিরা, শাহেদুল আজিম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App