×

জাতীয়

রেনু হত্যা: দ্বিতীয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম

রেনু হত্যা: দ্বিতীয় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

ফাইল ছবি

বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় ময়না তদন্তকারী চিকিৎসক ও দ্বিতীয় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (২৪ জুলাই) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. প্রদীপ কুমার বিশ্বাস ও দ্বিতীয় তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুর রাজ্জাক সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য শেষে আগামি ৩১ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি আবুল কাশেম এতথ্য জানান। মামলাটিতে ৩৬ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৭ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

আসামিরা হলেন ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মো. রাজু ওরফে রুম্মান হোসেন ও মহিউদ্দিন। এদিন  ১২ আসামি আদালতে হাজির ছিলেন। মহিউদ্দিন পলাতক রয়েছেন।

২০২১ সালের ১ এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন একই আদালত। জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট এবং অপ্রাপ্তবয়স্ক দুইজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App