×

জাতীয়

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৯:০৬ এএম

হিরো আলমকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে সাতদিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) রাতে হিরো আলম হাতিরঝিল থানায় এ ব্যাপারে একটি জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি মো. আওলাদ হোসেন।

তিনি বলেন, একটি নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালাগাল করে দেখে নেবে বলে হুমকি দেয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

পুরনো মালিকদের ব্যাংকে ফেরা বন্ধ

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App