×

জাতীয়

এস. এম নাজিয়া সুলতানার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০২:২৫ পিএম

এস. এম নাজিয়া সুলতানার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা। ছবি: ভোরের কাগজ

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানার (ডব্লিওটিও উইং) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার (২৫ জুলাই) এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ৩০তম বিসিএস-এর মেধাবী এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুইদিন যাবত বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ১৬০

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় নম্বর কমিয়ে ভাইভাতে বাড়ানোর প্রতিবাদ, বেরোবিতে বিক্ষোভ

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

‘বালু খেকোদের’ আগ্রাসনে নদীগর্ভে ফসলি জমি, দুই গ্রামের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App