×

জাতীয়

হিরো আলম নিয়ে বিবৃতি, ১২ দেশ ও ইইউ প্রতিনিধিকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম

হিরো আলম নিয়ে বিবৃতি, ১২ দেশ ও ইইউ প্রতিনিধিকে তলব
হিরো আলম নিয়ে বিবৃতি, ১২ দেশ ও ইইউ প্রতিনিধিকে তলব
ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া ১২টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার তাদের তলব করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। ভোটের দিন হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন ওই বিবৃতি দিয়েছিল। গত বুধবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, হিরো আলমের ওপর হামলা নিয়ে টুইট করায় এর আগে জাতিসংঘের প্রতিনিধিকেও তলব করা হয়েছিল।   আরও পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App