×

জাতীয়

বিএফইউজের সাবেক মহাসচিব শাহজাহান মিয়া আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম

বিএফইউজের সাবেক মহাসচিব শাহজাহান মিয়া আর নেই

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া আর নেই।

বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে রামপুরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে রামপুরা পাকা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এম শাহজাহান মিয়া মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি অসুস্থ হয়ে সম্প্রতি রাজধানীর একটি  হাসপাতালে চিকিৎসা নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ডাকাতি ৫০-৬০ যানবাহনে লুটপাট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

ইশরাকের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিয়ে স্ত্রীর পোস্ট

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App