×

জাতীয়

প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে: সমমনা জোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০১:১৪ পিএম

প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে: সমমনা জোট

জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত। ছবি: ভোরের কাগজ

যুগপৎ আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্নয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সমাবেশে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটি বিএনপির দাবি নয়, গণমানুষের দাবি। সকল গুম-খুনের বিচার করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে।

তিনি আরো বলেন, পুলিশ অন্যায়ভাবে সরকারের হুকুমে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করছে। তা বন্ধ করতে হবে। সরকারের দমন-পীড়ণের প্রতিবাদ করছে আজ সারাবিশ্ব। দেশবাসী শপথ নিয়েছে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর ঘুরে আবার পুরানা পল্টনে শেষ হয়।

এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এন এম শাওন সাদিকী, মুসলিম লীগের খান আসাদ, জনতা অধিকার পার্টির তরিকুল ইসলাম, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এনপিপি নেতা নবী চৌধুরী, বেলাল হোসেন, মোজাফফর হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

নতুন বাংলাদেশ গঠনের মূল শক্তি কৃষি ও তরুণদের উদ্ভাবন: মির্জা ফখরুল

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

আইনমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাহাবুদ্দিন-শেখ হাসিনার ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App