×

জাতীয়

৫ বছরে সড়কে প্রাণহানি ৩৯ হাজার ৫২২ জনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০২:৪৫ পিএম

৫ বছরে সড়কে প্রাণহানি ৩৯ হাজার ৫২২ জনের
নিরাপদ সড়কের অঙ্গীকার ৫ বছরেও বাস্তবায়ন হয়নি। এই ৫ বছরে সড়কে ৩৯ হাজার ৫২২ জন প্রাণ হারিয়েছে। দুর্ঘটনা ঘটেছে ২৮ হাজার ২৯৯ টি। শুক্রবার (২৮ জুলাই) নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। সড়কের বিশৃঙ্খলায় যানজট, জনজটে আটকে পড়ে মানুষের হাজারো কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। সরকারের পরিকল্পনার গলদে ফিটনেস বিহীন লক্কড়-ঝক্কড় যানবাহন ও ছোট ছোট যানবাহন বিশেষ করে মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা নিয়ন্ত্রনহীন ভাবে বাড়ছে। এরইসঙ্গে পাল্লা দিয়ে যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার নানান মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপাত্ত দিয়ে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমছে বলে জাহির করে জনগণের সাথে তামাশা করছে। মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের ২৯ জুলাই তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার তাদের নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়কের অঙ্গীকার করলেও এই অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থতার কারণে বিগত ৫ বছরে দেশের সড়ক মহাসড়কে ২৮ হাজার ২৯৯ সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছে। এরমধ্যে হতাহত হয়েছে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী। নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সব যৌক্তিক দাবি সরকার মেনে নিলেও এর কোনটি বিগত ৫ বছরে বাস্তবায়ন হয়নি। এরফলে সড়কে প্রতিদিন অসংখ্য তাজা প্রাণ ঝড়ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তড়িগড়ি করে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করা হলেও পরিবহন মালিক-শ্রমিকনেতাদের নানান বাধা ও পুরনো পদ্ধতিতে এই আইন প্রয়োগের ফলে এই সেক্টরে কাঙ্খিত ফলাফল মিলছে না। তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন আমাদের নীতি নির্ধারকদের চোখ খুলে দিয়েছে বলে যারা জানিয়েছিলেন, ধীরে ধীরে তারা আবারো ঘুমিয়ে পড়েছে। এর ফলে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বেপরোয়াভাবে বেড়েছে। সঠিক নেতৃত্ব ও গবেষণার অভাবে সরকার সড়ক নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় বার বার ব্যর্থ হচ্ছে দাবি করে অনতিবিলম্বে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App