×

জাতীয়

বিএনপির অপরাজনীতি ঠেকাতে মাঠে থাকবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০১:১৬ এএম

বিএনপির অপরাজনীতি ঠেকাতে মাঠে থাকবো

বিএনপির অপরাজনীতি ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বলে ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২৯ জুলাই) রাত ১০টায় রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন দলীয় আহত নেতাকর্মীদের দেখতে যান। তাদের খোঁজখবর নেওয়া শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান ও যুবলীগ সভাপতি ফজলে শামস পরশ।

মন্ত্রী বলেন, শুক্রবার গণ্ডগোল করতে পারে নাই বলেই বিএনপি শনিবার আমাদের দল যখন শান্তিপূর্ণ শোভাযাত্রা করছিল তাদের ওপর হামলা পরিচালনা করেছে, ৬০টির মতো বাস পুড়িয়েছে, পুলিশের গাড়িতে হামলা করেছে, রাতেও উত্তরার কাছে গাড়ি পুড়িয়েছে। অর্থাৎ তারা ২০১৪-১৫ সালের মতো আগুনসন্ত্রাসে লিপ্ত হয়েছে।

তিনি জানান, হাসপাতালটিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী চিকিৎসাধীন। তাদের মধ্যে উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী মহিবুর রহমান নয়নের হাতের কবজি কেটে ফেলার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কোপ দেয়। চিকিৎসকরা প্রায় বিচ্ছিন্ন কবজি বাঁচানোর প্রাণান্ত চেষ্টা করছেন।

এছাড়া স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লিংকন কুমার দাস, ইসমাইল হোসেন দীপ, মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম, আশিক মিরাজ, নাহিদ হাসান, মামুন এই হাসপাতালে ও অপর একটি হাসপাতালে মহারাজ, আকাশসহ আরো নেতাকর্মীরা চিকিৎসাধীন বলেও জানান হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই রাজধানীর প্রবেশমুখে বিএনপি শনিবার অবরোধ বা অবস্থান কর্মসূচি দিয়েছিল। এই ঢাকা শহর দুই কোটি মানুষের। তাদের অবরুদ্ধ করে রাখার অধিকার কাউকে দেয়া হয়নি।

হাছান বলেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, সংঘাত তৈরি করে দেশটাকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দেয়া। আমরা এ দেশের জনগণ তা হতে দিতে পারি না। বিএনপির অপরাজনীতি ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস মাত্র ১ জন

শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

টেলিগ্রাফের সম্পাদকীয় শেখ হাসিনাকে ঘিরে নতুন সমীকরণে ঢাকা-দিল্লি সম্পর্ক

দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

শেরপুর কারাগার দুই বছরেও ধরা পড়েনি পলাতক ৩৪৫ বন্দি, উদ্ধার হয়নি ১১৪৩ গুলি

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App