×

জাতীয়

সিএমএসএফ ফান্ডের আকার ১২৭০ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম

সিএমএসএফ ফান্ডের আকার ১২৭০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

বিনিয়োগকারীদের প্রাপ্য অবণ্টিত লভ্যাংশ বুঝিয়ে দিতে কাজ করছে পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিল (সিএমএসএফ)।

ইতিমধ্যে ১১৭০ জনকে তাদের পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং সিএমএসএফের চেয়ারম্যান নজিবুর রহমান।

রবিবার (৩০ জুলাই) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তিনি জানান, এখন পর্যন্ত সিএমএসএফ ফান্ডের আকার দাঁড়িয়েছে প্রায় ১২৭০ কোটি টাকা, এর মধ্যে নগদ টাকা সংগ্রহ হয়েছে প্রায় ৫৬০ কোটি টাকা।

স্টক সংগ্রহ হয়েছে ৭১০ কোটি টাকা। পাওনা বুঝে পাওয়া বিনিয়োগকারীদের মাঝে নগদ অর্থ পেয়েছেন প্রায় ৮০০ জন এবং শেয়ার পেয়েছেন ৩৭১ জন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের সিএমএসএফ ফান্ডে এখন পর্যন্ত আকার দাঁড়িয়েছে প্রায় ১২৭০ কোটি টাকা, এর মধ্যে নগদ টাকা সংগ্রহ হয়েছে প্রায় ৫৬০ কোটি টাকা। স্টক সংগ্রহ হয়েছে যা বর্তমান বাজার মূল্যে ৭১০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, আমরা সিএমজেএফ-সিএমএসএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করছি সিএমজেএফর সহযোগিতায় এই কাজ দ্রুত করতে পারবো। অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট জুড়ি বোর্ড করা হবে তারাই ভালো প্রতিবেদন করা সাংবাদিককে নির্বাচিত করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, সিএমএসএফ বাংলাদেশের পুঁজিবাজারের জন্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি অভিনব উদ্যোগ।

বিশেষ করে যখন অনেকগুলো কোম্পানি বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ অনেকগুলো কারণ দেখিয়ে বা ইচ্ছাকৃত ভাবেই ঠিকমত বণ্টন করছিলো না। যার ফলে টাকাগুলো কোম্পানিগুলোর কাছেই থেকে যেত। আর সেই টাকাগুলো কিভাবে বাজারের উন্নয়নে কাজে লাগানো যায় এবং সহজে বিনিয়োগকারীদের কাছে পৌছে দেয়া যায় সে উদ্দেশ্য নিয়েই সিএমএসএফ প্রতিষ্ঠা করা হয়েছে।

সিএমজেএফ টকের সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App