×

জাতীয়

সোমবারের শান্তি সমাবেশ বাতিল করলো আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম

সোমবারের শান্তি সমাবেশ বাতিল করলো আ.লীগ

ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত সোমবারের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ কথা জানিয়েছেন।

এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।

আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান জানিয়েছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় একদফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সেজন্য আমরা সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App