×

জাতীয়

ঢাকায় আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৯:৫১ এএম

ঢাকায় আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

ফাইল ছবি

বিএনপি ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে। আজ সোমবার (৩১ জুলাই) গণতন্ত্র মঞ্চসহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও ঢাকায় এই কর্মসূচি পালন করবে।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ও অন্যান্য দলগুলো এই কর্মসূচি পালন করবে।

বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে প্রধান অতিথি থাকবেন।

বেলা ১১টায় পুরনো পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ। তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল মঙ্গলবার। জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করবে।

সতর্ক পাহারায় থাকবে আ.লীগ

আওয়ামী লীগের সূত্র জানায়, বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীদের আজ সব জেলা ও মহানগরে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App