×

জাতীয়

একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম

একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার

বিরোধীদলকে বাইরে রেখে সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে পুনরায় আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

ফরহাদ বলেন, এই সরকার আবারো বিএনপিসহ বিরোধী দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, জনগণ কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।

তিনি আরো বলেন, এই সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতীতে একাধিকবার তা প্রমাণিত হয়েছে। যার সর্বশেষ প্রমাণ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। সুতরাং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে এই সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। তাই এই সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।

সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের পতন অতি সন্নিকটে। যেকোনো দিন দেখবেন পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে।

এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মণ্ডল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, এনপিপির নবী চৌধুরী, মো. ফখরুজ্জামানসহ আরো অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App