×

জাতীয়

সোহরাওয়ার্দীতে ভিড় বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৩:২০ পিএম

সোহরাওয়ার্দীতে ভিড় বাড়ছে

অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ আজ।

সোমবার (৩১ জুলাই) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে জনসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। ফলে জনসমাগম বাড়ছে।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত করে রাখেন সোহরাওয়ার্দী উদ্যান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ থেকে এক দফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ রবিবার (৩০ জুলাই) রাত ১১টায় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App