×

জাতীয়

আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০২:৪০ পিএম

আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলার রায় ঘোষণার আগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বুধবার সকাল ১০টা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় তাদের। তাদের হাতের ব্যানারে লেখা ছিল: ‘তারেক রহমানের মিথ্যা মামলা মিথ্যা রায় মানি না, মানব না’।

বৃষ্টির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন আইনজীবীদের।

এ সময় তাদের বলতে শোনা যায়– ‘ফরমায়েশি রায় মানি না‘,‘তারেক জোবায়দার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বেলা ৩টায় এ মামলার রায় ঘোষণা করবেন। তার আগে বেলা ১টার সময়ও আদালতের বাইরে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ চলছিল।

অন্যদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা তারেক ও জোবায়দার সর্বোচ্চ শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেন আদালত প্রাঙ্গণে।

আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পরিদর্শক হারুন অর রশিদ এবং প্রসিকউশন পুলিশের সহকারী কমিশনার মো. ফেরদৌস দুই পক্ষের আইনজীবীদের শান্ত থাকতে অনুরোধ করেন।

এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।সকাল থেকেই আদালত পাড়ায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক ও তার স্ত্রী বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের অভিযোগে এই মামলাটি হয় ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App