×

জাতীয়

ডিআরইউ’র ফল উৎসব অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ০৫:১০ পিএম

ডিআরইউ’র ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) ফল উৎসব । ছবি: ভোরের কাগজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি‘র (ডিআরইউ) ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই উৎসব চলে। ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে সুস্বাদু ও রসালো ফলের জমজমাট এ উৎসবে ছিল আম, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি, জামরুল, সফেদা, বরই, করমচা, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, পেয়ারা, লটকন, তেঁতুলসহ ২২ পদের বাহারি ফল।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উৎসবের উদ্বোধন করেন। এসময় ডিআরইউ’র সহ-সভাপতি দীপু সারোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, এস এম মোস্তাফিজুর রহমান সুমন ও আলী ইব্রাহিম উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App