×

জাতীয়

কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৮:২২ এএম

কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক বিএনপির

ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী দলের ওপর প্রশাসনের হামলা-মামলা-গ্রেপ্তার নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি।

বুধবার (২ আগস্ট) বিকেলে গুলশানের হোটেল লেকশোরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে দলটি।

বৈঠকটি রুদ্ধদ্বার হবার কারণে হোটেলে প্রবেশাধিকারে কড়াকড়ি ছিল। ফলে সাংবাদিকদের হোটেলের বাইরে অবস্থান করতে হয়েছে।

ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপির ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, আজকে বিষয়টা ছিল ‘ব্রিফিং’। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ঘটনাবলি, কী ঘটছে, গত ২৯ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ হামলা, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি।

আমীর খসরু বলেন, যারা গণতন্ত্র বিশ্বাস করে, যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, মানবাধিকার দেখতে চায় তাদের জানা দরকার। একথাগুলো আমরা আগে প্রেস ব্রিফিংয়ে বলেছি। আজকের ডিপ্লোমেটিক ব্রিফিংয়ে এ কথাগুলো বলেছি। ওরা (বিদেশিরা) জানতে চায় কী হচ্ছে বাংলাদেশে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যে পথে চলছে... ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন আমাদের স্মরণ করিয়ে দেয়। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত।

২৮ ও ২৯ জুলাই যথাক্রমে ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও রাজধানীর প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি বাহিনীর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার, নির্যাতনের ঘটনাও কূটনীতিকদের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

আপনাদের বক্তব্যের পর বিদেশি কূটনীতিকরা কী বলেছেন- জানতে চাইলে আমীর খসরু বলেন, আমরা তো সার্বিক পরিস্থিতি ব্রিফ করেছি। ওনাদের বলার বিষয় নয়। দেশে ও দেশের বাইরে এদের (সরকার) অধীনে যে নির্বাচন হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, রাশিয়াসহ ২৫টি দেশের কূটনীতিকরা অংশ নেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান আসাদ, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, নজরুল ইসলাম আজাদ, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App