×

জাতীয়

নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমা প্রার্থনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০২:৩৯ পিএম

নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমা প্রার্থনা

হাইকোর্ট। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর মডেল থানায় দায়ের হওয়া এক মামলায় লিটন মিয়া হাইকোর্টে জামিন পান। কিন্তু তার জামিনের মুচলেকা গ্রহণ না করার ঘটনায় নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত সুত্রে জানা যায়, শিবপুর মডেল থানায় দায়ের হওয়া এক মামলায় মো. লিটন মিয়াকে গত ২৯ মে হাইকোর্টে জামিন পান। জামিনের মুচলেকা লিটনের আইনজীবী নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল  করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট এখনো জামিনের মুচলেকা নেননি। লিটন মিয়া কারাগার থেকে মুক্তি পায়নি। বিষয়টি হাইকোর্ট নজরে নিলে ঘটনার ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে গত ২৪ জুলাই তলব করেন আদালত। এ তলবে আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে ঘটনার লিখিত ব্যাখ্যা দাখিল করেন এবং ক্ষমা প্রার্থনা করেন ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল। এসময় সাইফুল আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। লিটন মিয়ার পক্ষে ছিলেন এডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুুষার কান্তি রায়। শুনানিতে জ্যেষ্ঠ বিচারপতি আইনজীবীদের কাছে জানতে চান, লিটন মিয়া কারামুক্ত হয়েছে কি না? তখন শাহ মঞ্জুরুল হক কারামুক্ত হওয়ার বিষয়টি আদালতকে অবগত করেন। তখন মোল্যা সাইফুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিষ্পত্তি করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App