×

জাতীয়

সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থী আইনজীবীদের ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৩:০৯ পিএম

সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থী আইনজীবীদের ভাঙচুর

সুপ্রিম কোর্টে বিক্ষোভ, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর। ছবি: ভোরের কাগজ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির ভবনে এ ঘটনা ঘটে।

এ সময় সুপ্রিম কোর্টে আওয়ামী ও বিএনপিপন্থি আইনজীবীরা মুখোমুখি মিছিল করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা আওয়ামীপন্থি সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে।

উল্লখ্য, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান বুধবার তারেক- জুবাইদার দুর্নীতি মামলার রায় দেন। রায়ে তারেক রহমানের ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের দেয়া হয়। ছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২৬(২) ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি ৩ বছর এবং ২৭(১) ধারায় অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App