×

জাতীয়

শেখ কামালের জন্মবার্ষিকীতে ডিএনসিসি'র শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০২:১৬ পিএম

শেখ কামালের জন্মবার্ষিকীতে ডিএনসিসি'র শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা'র নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এ.কে.এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রি. জে. মুহা. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী, সাহিদা আক্তার শীলা, আমেনা বেগম, শাহিন আক্তার সাথী, রোকসানা আলম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App