×

জাতীয়

গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে

ছবি: ভোরের কাগজ

গণতন্ত্রকে নিরাপদ রাখতে বিএনপিকে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর থেকে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি এ দেশে শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় ১৫ আগস্ট, ৩ নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রনেড হামলা যার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভি রহমানসহ ২৩ জনের জীবন চলে গেল। এই সমুদয় ইতিহাসের পেছনে একটা দল বিএনপি। এই দলটি বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের হোতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিএনপি প্রতিষ্ঠার পরে যখন শাসক দল হিসেবে ক্ষমতায় ছিল তখন থেকে এই দলটি মূলত বাংলাদেশে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির হোতা। তাদের পরাজিত করতে হবে। আজকে এটাই আমাদের অঙ্গীকার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বঙ্গবন্ধুর জীবনের এই উত্তরণ। স্বাধীনতা সংগ্রাম। এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব তার শুধু সহধর্মিণী নন, তিনি ছিলেন তার নিবেদিতপ্রাণ সহযোদ্ধা।

তিনি বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর একেবারেই কাছের একজন বিজয় লক্ষ্মী নারী। তার আজ ৯৪তম জন্মদিন। জন্মের আনন্দ বেদনার অশ্রুতে ঢেকে যায়। সে এক অনির্বচনীয় অনুভূতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App