×

জাতীয়

ডুজার বর্ষসেরা পুরস্কার পেলেন ছয় ক্যাম্পাস প্রতিনিধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৬:৫২ পিএম

ডুজার বর্ষসেরা পুরস্কার পেলেন ছয় ক্যাম্পাস প্রতিনিধি

ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) বর্ষসেরা রিপোর্টার-২০২২ পুরস্কার পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছয়জন ক্যাম্পাস প্রতিনিধি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সাংবাদিক সমিতির বার্ষিক সেমিনার, নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব সম্মাননা তুলে দেন বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বাংলা প্রিন্ট, ইংরেজি প্রিন্ট ও অনলাইন এই তিনটি ক্যাটাগরিতে দুইজন করে মোট ছয়জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া মাসিক ক্যাটাগরিতে আরো সাতজনকে পুরস্কার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ‘শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড’ ও ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- বাংলা প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর ক্যাম্পাস প্রতিনিধি আসিফ হাওলাদার ও কালবেলার মোতাহার হোসেন, ইংরেজি প্রিন্ট ক্যাটাগরিতে দ্য ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও নিউ নেশনের মনিরুজ্জামান মনির, অনলাইন ক্যাটাগরিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাসেল সরকার ও ঢাকা পোস্টের আমজাদ হোসেন হৃদয়।

ডুজার সভাপতি মামুন তুষারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে 'সাংবাদিকতায় পেশাদারিত্বের সংকট : বাংলাদেশ প্রেক্ষাপট' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জুলফিকার আলি মানিক। অনুষ্ঠানে অন্যান্যের মতো উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রদলসহ ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App