×

জাতীয়

নোয়াখালীতে চালককে জবাই করে হত্যা, অটোরিকশা ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১১:৩৮ এএম

নোয়াখালীতে চালককে জবাই করে হত্যা, অটোরিকশা ছিনতাই

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় মো. রিয়াজ খান (৩০) নামে এক যুবককে জবাই করে হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের হেঞ্জুর দোকানের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত মো. রিয়াজ খান অশ্বদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কিল্লারচর গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, পথচারীরা রাস্তায় রক্ত দেখতে পেয়ে সুধারাম মডেল থানা পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএমই ঋণ কী?

এসএমই ঋণ কী?

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

৮৯ শিক্ষার্থীর পাশে রাকসু জিএস আম্মার

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App