×

জাতীয়

আরএফআইডি ট্যাগবিহীন মোটরযান ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০২:১৫ পিএম

আরএফআইডি ট্যাগবিহীন মোটরযান ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিআরটিএ

মোটরযানে নম্বরপ্লেটসহ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ (আরএফআইডি) সংযোজিত না থাকলে বিআরটিএ থেকে দ্রুত সংযোজন করে নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি না করলে আরএফআইডি ট্যাগবিহীন মোটরযান মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ ও হুঁশিয়ারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা বিধানের জন্য প্রধানমন্ত্রী ২০২১ সালের ৩১ অক্টোবর মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন কার্যক্রম উদ্বোধন করেন। ইতোমধ্যে সরকার বিভিন্ন সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল কালেকশনের জন্য একটি ইনটেগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। সেখানে টোল আদায়ে মোটরযানে সংযুক্ত আরএফআইডি ব্যবহার করা হয়।

পর্যবেক্ষণে দেখা যায় যে, মোটরযানের রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ প্রস্তুতের পর এসএমএস প্রাপ্তির পরেও অনেক মোটরযান মালিক সেগুলো বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে মোটরযানে সংযোজন করে নিচ্ছেন না। কিছু কিছু মোটরযানে আরএফআইডি সংযোজন করা থাকলেও সেগুলো কার্যকর নেই বা উইন্ডশিল্ড পরিবর্তনের ফলে কোনো ট্যাগ সংযোজিত নেই।

এতে আরো বলা হয়, যেসব মোটরযানে নম্বরপ্লেটসহ আরএফআইডি ট্যাগ এখনো সংযোজন করা হয়নি ও এরই মধ্যে যেসব মোটরযানে সংযোজিত আরএফআইডি ট্যাগ অকার্যকর হয়েছে বা উইন্ডশিল্ড পরিবর্তনের ফলে কোনো আরএফআইডি ট্যাগ নেই, সেসব মোটরযানে অনতিবিলম্বে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে আরএফআইডি ট্যাগ সংযোজন করে নেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আরএফআইডি ট্যাগবিহীন মোটরযান মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App