×

জাতীয়

যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যান ঢাকায় আসছেন আজ

কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক ও এড কেইস

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই চারদিনের সফরে আজ শনিবার (১১ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান। সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।

সফরে আসা কংগ্রেসম্যানরা হলেন দেশটির হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের এড কেইস ও জর্জিয়ার রিপাবলিকান দলের রিচার্ড ম্যাকরমিক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তারা মূলত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফরে আসবেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাদের বৈঠক হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন। এ ছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

তাদের সফর প্রসঙ্গে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র সরকারের উদ্যোগে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের দুই কংগ্রেস সদস্য বাংলাদেশে আসছেন। রোহিঙ্গাদের এখন পর্যন্ত সর্বোচ্চ আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। তারা এখানে এসে দেখবেন দেশটির অর্থায়ন কীভাবে কাজে লাগানো হচ্ছে। রোহিঙ্গাদের অর্থায়ন নিয়ে চলমান সংকট নিয়ে নতুন কোনো পদক্ষেপ নেয়া যায় কিনা, সে বিষয়ে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App