×

জাতীয়

হিজড়া সেজে চাঁদাবাজি, তারা প্রতিদিন পেত ৬০০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম

হিজড়া সেজে চাঁদাবাজি, তারা প্রতিদিন পেত ৬০০ টাকা

হিজরা সেজে চাঁদাবাজি, তারা প্রতিদিন পেত ৬০০ টাকা। ছবি: ভোরের কাগজ

স্ত্রী ও সন্তান থাকলেও হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছিলেন তারা। এ চক্রের হোতা পাপ্পু হিজড়া। যিনি গুরুমাতা হিসেবে পরিচিত। এই পাপ্পুই দেশের বিভিন্ন স্থান থেকে লোকদের ঢাকায় এনে হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। তার অধীনে যারা কাজ করেন প্রতিদিন তাদের ৬০০ টাকা করে দেয়া হয়।

হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে ৮ জনকে গ্রেপ্তারের বিষয়ে শনিবার (১২ আগস্ট) ভোরের কাগজকে এসব তথ্য জানান মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। পাপ্পু হিজড়া তাদের গুরুমাতা হিসেবে আছে। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনে ও হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করায়। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়। আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরবর্তীতে তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App