×

জাতীয়

১৫ আগস্ট আমাদের জন্য লজ্জার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম

১৫ আগস্ট আমাদের জন্য লজ্জার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য,জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, আমরা এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে জন্মগ্রহণ করা মানুষ; যারা বাংলায় কথা বলতো, তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। যার ধারাবাহিকতায় এখনো দেশে অশুভ আঁতাত ফুটে উঠতে দেখা যায়। ১৫ আগস্ট আমাদের জন্য কষ্টের ও লজ্জার।

শনিবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি ঘুমহীন নিদ্রাহীনভাবে দেশ ও দেশের মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, আমরা সফল হবো, শেখ হাসিনা সফল হবেই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সদস্য বলেন, শত প্রতিকূলতা প্রতিবন্ধকতা অতিক্রম করে এতো মৃত্যু, হত্যা, রক্তের পরও শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। তার বাবার দেয়া প্রতিশ্রুতি খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে দেশে আসতে দিতে চায়নি সেদিন যারা ক্ষমতায় ছিল।

সাংবাদিকদের উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, ভিন্ন মত ভিন্ন পথের চিহ্ন দেখতে পেলেও আমরা গঠনমূলক সমালোচনা চাই; তাহলে নিজেদের আরও শুদ্ধ করার সুযোগ থাকে। অতিরিক্ত প্রশংসা মানুষের মাথা খারাপ করে দেয়। বঙ্গবন্ধুকে যে দিন হত্যা হলো, তার পরদিন ১৬ আগস্ট পাকিস্তানের ডন পত্রিকায় শিরোনাম হরা হয়েছিল ‘শেখ মুজিব কিলড বাই বাঙালি’ এই কথাটা যখনই মনে হয় তখন খুব কষ্ট হয়। এতো লজ্জা অপমান আর কিসে হতে পারে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মানিক লাল ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্যবিষয়ক উপদেষ্টা ও বিএফউজের সাবেক সভাপতি নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, কাজী রফিক, বিএফউজের সাবেক কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ভুইয়া, ডিইউজের কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন, মহিউদ্দিন পলাশ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App