×

জাতীয়

সুন্দরবনে র‍্যাবের অভিযান, ৮ বনদস্যু আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ১১:১৮ এএম

সুন্দরবনে র‍্যাবের অভিযান, ৮ বনদস্যু আটক

ছবি: সংগৃহীত

খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকায় চিরুনি অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুরসহ আটজনকে আটক করেছে সংস্থাটি।

র‍্যাব-৬-এর উপকমান্ডার লে. কমান্ডার নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার রাতে র‍্যাব-৬ সদস্যদের এই অভিযানের সময় দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

লে. কমান্ডার নাজিউর রহমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পার্শ্ববর্তী দাকোপ এলাকায় অভিযানে নামে র‍্যাব। এ সময় দাকোপ থেকে আসাবুরের দুই সহযোগী ইস্রাফিল সানা (২২) ও শাহীন আলমকে (২৪) আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের সুতরখালী এলাকার একটি ঘের থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড পিস্তলের ও আট রাউন্ড বন্দুকের গুলি।

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, এরপর খুলনার দাকোপ ও বাগেরহাট জেলার মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাহিনীর প্রধান আসাবুরসহ ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App