×

জাতীয়

ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:২৯ এএম

ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর ধোলাইপাড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় সোহেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই যুবককে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত ওই যুবকের কোনো স্বজন পাওয়া যায়নি। তবে জানা গেছে, ওই যুবক ধোলাইপাড় বাসস্ট্যান্ড থেকে বাসে যাত্রী উঠিয়ে দিতেন এবং এর বিনিময়ে বাস থেকে ১০-২০ টাকা করে পেতেন। শ্যামপুর থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই তদন্ত করছে।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মোশারফ হোসেন জানান, ভোরে তিনি ধোলাইপাড় দিয়ে যাওয়ার সময় ধোলাইপাড় নৌকা ব্রিজের নিচে মানুষের জটলা দেখতে পান। কাছে এড়িয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে আছেন। তখন শুনতে পান, একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। তখন তিনি আরও কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App