×

জাতীয়

বিমানবন্দরে গাড়িচাপায় বিমানকর্মী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ১০:৪২ এএম

বিমানবন্দরে গাড়িচাপায় বিমানকর্মী নিহত

ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে তেলবাহী গাড়ির চাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী নিহত হয়েছেন।

বিমানবন্দরের এপ্রোন এলাকায় (উড়োজাহাজগুলো পার্ক করে রাখা হয় যেখানে) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

নিহত সাদ্দাম হোসেন বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার ছিলেন। এপ্রোন এলাকা রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন তিনি।

৭ নম্বর বে’তে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি তাকে চাপা দেয় বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, গাড়িটির চালকসহ সংশ্লিষ্টদের পুলিশে দেয়া হয়েছে।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। লাশ উত্তরার উইমেন্স মেডিকেল কলেজে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App