×

জাতীয়

রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে : খাদ্য মন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৩:০৮ পিএম

রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে : খাদ্য মন্ত্রী

গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ ছাড়া বর্তমানে কোনও ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও ২ লাখ টন চাল সংগ্রহ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৭ আগস্ট) নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আকস্মিক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি উপকার-ভোগীদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী বলেন, 'জনসাধারণের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।'

তিনি বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিম্নআয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য-বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। একসঙ্গে দুই মাসের জন্য ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড, স্বাভাবিক রয়েছে মূল প্রকল্পের কার্যক্রম

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

কিশোরীকে ধর্ষণের পর পালালো যুবক, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App