×

জাতীয়

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের ২য় কিস্তি হতে ২০১৯-২০ অর্থবছরের ৪র্থ কিস্তি পর্যন্ত ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌর কর) পরিশোধ না করায় এবং বারবার তাগাদা দেয়া ও তলব করা সত্ত্বেও বকেয়া পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে গরহাজিরা থাকায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (আদালত নং-২) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবর বুধবার (১৬ আগস্ট) এ আদেশ দেন।

আদেশে আসামিকে গ্রেপ্তার করতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও আদেশে আদালত আগামী ৩০ আগস্টে আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেছে। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App