×

জাতীয়

ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম

ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী খুন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন (১৮) নামে এক স্কুল শিক্ষার্থী খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরা-৫ নম্বর ৯ নম্বর সেক্টর রোডে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

‘তুই তো চুরি করিস। তোর সঙ্গে চললে আমারে চোর বলবে’ - ওবায়দুলকে লিমন

নিহত লিমনের বন্ধু মো. দ্বীপ জানান, সন্ধ্যায় লিমনসহ তারা ৫ বন্ধু মিলে ৯ নম্বর সেক্টর রোডে ঘুরতে যায়। এসময় তাদের মধ্যে আদনান নামে একজন ভ্যানে থাকা আনারস খেতে যায়। তখন সেখানে আগে থেকেই থাকা তাদেরই আরেক বন্ধু ওবায়দুল (১৮) আদনানকে আনারস খাওয়ার কারণ জানতে চায়। এক পর্যায়ে লিমন ওবায়দুলকে বলে, ‘তুই তো চুরি করিস। তোর সঙ্গে চললে আমারে চোর বলবে।’ এই কথার পর তাদের মধ্যে হাতাহাতি হয়।

দ্বীপ আরো জানান, তখন ওবায়দুল সেখান চলে যায়। কিছুক্ষণ পর মমিনুল ও শাহজালালকে নিয়ে ঘটনাস্থলে আসে। এসেই লিমনের বুকে ছুরিকাঘাত করে। ঠেকানোর সময় আদনান আহত হয়। পরে ঘাতকরা দৌঁড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় লিমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে জানান।

নিহত লিমনের বাবা আব্দুল খালেক জানান, তারা উত্তরা দলিপাড়া ভূমি অফিস এলাকায় ভাড়া থাকেন। উত্তরার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো লিমন। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App