×

জাতীয়

বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১০:৫৪ পিএম

বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটের পশ্চিম পাশের ৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে এ অগ্নিদুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে ভবনটির ৪ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৮টা ৪০ মিনিটে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের মোট ৫ ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App