×

জাতীয়

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০২:৩৩ পিএম

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। ছবি: সংগৃহীত

নৃত্যশিল্পী ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ১১ সেপ্টেম্বর

দুবাইয়ের ড্যান্স বারে কাজ দেয়ার কথা বলে যৌনকর্মী হিসেবে পাচার করার অভিযোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল।

মঙ্গলবার (২২ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারে নি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা ঝুমু আগামী ১১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। আদালতে লালবাগ থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন শাখা-২ এর কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলার বাকি আসামিরা হলেন- আজম খান, নাজিম, আল-আমিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, এরশাদ, আলমগীর, আমান ও শুভ।

উল্লেখ্য, ২০২০ সালের ২ জুলাই মানব পাচারে মূলহোতা আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় এ মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি দাশ। জানা যায়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেয়ার নামে মেয়েদের দুবাই পাঠাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App