×

জাতীয়

মা-বাবার পর মারা গেল দগ্ধ শিশু আফসানাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১১:৫৬ এএম

মা-বাবার পর মারা গেল দগ্ধ শিশু আফসানাও
মা-বাবার পর মারা গেল দগ্ধ শিশু আফসানাও

ফাইল ছবি

রাজধানীর জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় বাবা-মায়ের পর মারা গেলো ৫ বছরের শিশু আফসানা। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিলো। এনিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৩ জন।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।

এরআগে ১৩ আগস্ট দিবাগত রাত ২টার দিকে জুরাইন মাদবর বাজার সলিমুল্লাহ রোড মন্নান মাস্টারের ৪ তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মারা যান শিশুটির মা মুক্তা খাতুন (৩০)। একই দিন বিকেলে মারা যান তার বাবা আতাহার (৩৫)।

চিকিৎসকের বরাত দিয়ে শিশু আফসানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মুক্তার মামা মো. মাহবুব ঘটনার দিন জানান, ওই রাতে তিনি খবর পান, মুক্তার বাবা আলতাফ শিকদারের বাসায় বিস্ফোরণ হয়েছে। তখন তিনি ওই বাসায় গিয়ে অন্যদের সহযোগিতায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান।

বিস্ফোরণে দগ্ধ হন মুক্তা (৩০), তার স্বামী আতাহার (৩৫) এবং মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা আলতাফ সিকদার (৭০) ও মা মর্জিনা বেগম (৫৫)।

তিনি জানান, ওই বাসায় তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তবে সকালে লাইনে গ্যাস থাকে না। সকালে খাওয়ার জন্য মধ্যরাতেই তারা রান্না করে রাখেন। তার ধারণা, নিচতলা বাসায় রাতে গ্যাস লিকেজ হয়ে ভিতরে গ্যাস জমে ছিল। মধ্য রাতে রান্নার সময় সেখান থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।

স্বজনরা জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। এক সপ্তাহ আগে মেয়ে মুক্তা খাতুন, তার স্বামী এবং মেয়েকে নিয়ে জুরাইনে বাবার বাসায় বেড়াতে এসেছিলেন। বিস্ফোরণে পুরো পরিবারটি দগ্ধ হয়। এতে মুক্তা, তার স্বামী ও মেয়ে মারা গেলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মুক্তার আলতাফ সিকদার ও মা মর্জিনা বেগম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App