×

জাতীয়

নাশকতার মামলায় জামায়াত আমির-সেক্রেটারির বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১২:৩২ পিএম

নাশকতার মামলায় জামায়াত আমির-সেক্রেটারির বিচার শুরু

ছবি: সংগৃহীত

২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় তাদের বিচার শুরু হলো।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি হেমায়েত উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। এ দিন আসামিপক্ষে অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে এপিপি হেমায়েত উদ্দিন খান শুনানি করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, একই দিনের ঘটনায় আসামিদের বিরুদ্ধে চারটি মামলা করা হয়। আসামি গোলাম পরওয়ারের বিরুদ্ধে একই দিনে খুলনায় দায়ের করা এক মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার চলমান রয়েছে। তারা এসময় আসামিদের অভিযোগ গঠনের বিরোধিতা করেন।

শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ মামলা প্রমাণে পর্যাপ্ত ভিডিও ও অডিও ফুটেজ রয়েছে। তখন আসামিপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বলেন, যদি এ মামলার আসামি ডা. শফিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন কোনো ভিডিও ফুটেজ কেউ দেখাতে পারেন, তাহলে তাকে এক কোটি টাকা পুরস্কার দেব এবং আইনপেশা ছেড়ে দেব।

২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০/৩০০ নেতাকর্মী বেআইনিভাবে জড়ো হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ, ভাঙচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাজ করে। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

‘গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ’

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

ককরোচ পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App