×

জাতীয়

গাইবান্ধায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০২:৩১ পিএম

গাইবান্ধায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় বিপ্লব প্রামাণিক নামে এক ট্র্যাফিক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি ট্র্যাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং শহরের থানাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সেখানে থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ট্রাফিক কনস্টেবল বিপ্লব মোটার সাইকেল নিয়ে সকাল সাড়ে ৫টার দিকে শহরের পুরাতন জেলখানা মোড়ে গাইবান্ধা জিরো পয়েন্টে আসেন।

এসময় তিনি বালাসীঘাটের দিক থেকে আসা একটি দ্রুতগামি ট্রাককে থামানোর চেষ্টা করেন। ট্রাকচালক পুলিশ কনস্টেবল বিপ্লবের উপরদিয়ে ট্রাক চালিয়ে দ্রুত সুন্দরগঞ্জ সড়ক দিয়ে পালিয়ে যায়। এতে হেলমেটসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়।

এব্যাপারে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতাল রিপোর্টসহ নিহতের লাশ উদ্ধার করা হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

এশিয়া কাপের প্রস্তুতিতে পুরুষ দলের বিপক্ষে খেলল পাকিস্তান নারী দল

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

প্রবাসীদের কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ‘জিনের বাদশারা’

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

নতুন দায়িত্ব পেলেন শাহে আলম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App