×

জাতীয়

ভালো আছেন বিএনপি নেতা ড. মোশাররফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৫:৫৫ পিএম

ভালো আছেন বিএনপি নেতা ড. মোশাররফ

ভালো আছেন বিএনপি নেতা ড. মোশাররফ। ছবি: ভোরের কাগজ

অসুস্থ হয়ে দেশে কিছুদিন চিকিৎসা নিয়েছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর যান চিকিৎসা নিতে।

প্রায় এক মাস হলো বিদেশে অবস্থান করছেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। তার শারীরিক অবস্থার সবশেষ জানিয়ে আজ সকালে ফেসবুকে পোস্ট দেন ছেলে খন্দকার মারুফ হোসেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাবার একটি ছবিও ফেসবুকে দেন। সেখানে চুল-দাঁড়ি পাকা অবস্থায় দেখা গেছে মোশাররফ হোসেনকে।

মারুফ হোসেন জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন।

ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ।

ওই পোস্টে তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

এর আগে গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App