×

জাতীয়

১০ প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৬:৩১ পিএম

১০ প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ লাখ টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: ভোরের কাগজ

রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ এবং বিক্রি করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

সিও বলেন, বুধবার সকাল ১০টা থেকে আজ ভোর পর্যন্ত বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে র‌্যাব-১০ এর সহায়তা সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী ও ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ এবং বিক্রি করার অপরাধে কোয়ালিটি মেটালকে ১ লাখ টাকা, অন্নেশা কর্পোরেশনকে ১০ লাখ টাকা, ন্যাং-ফ্যাং ক্যাবলসকে ২ লাখ টাকা, ফাহিম প্লাস্টিককে ২ লাখ ৫০ হাজার টাকা, সাবিয়া এন্ড সামিয়া পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা, শাফায়াত কনজিউমার প্রোডাক্টসকে ২ লাখ টাকা, রেনটা ফুড এন্ড কনজিউমারকে ২ লাখ টাকা, তৃশা ইলেকট্রো প্রোডাক্টসকে ৫ লাখ টাকা, হুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা ও রিয়াল পলিমার এন্ড পাইপকে ২ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া প্রায় ৫০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ভেজাল ভোজ্যতেল জব্দ এবং ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্লাস্টিকের পাইপ ও ভেজাল ভোজ্যতেল উৎপাদন, মজুদ এবং বাজারজাত করে আসছিল। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App