×

জাতীয়

সৌদি থেকে দেশে ফিরেছেন ৬৬ নারী শ্রমিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০১৮, ১২:৫৩ পিএম

সৌদি থেকে দেশে ফিরেছেন ৬৬ নারী শ্রমিক
সৌদি আরব থেকে ৬৬ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন। শনিবার (১৯ মে) দিনগত রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। তবে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ডেস্কের (এয়ারপোর্ট) ইনচার্জ মো. হেলাল। তিনি আরও জানান, ফিরে আসা এসব নারী শ্রমিকদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সৌদি থেকে ফেরত আসা সালমা জানান, সৌদি আরবে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হন। আমার পাসপোর্ট রেখে দেয়া হয়েছে। সেখান থেকে আমি পালিয়ে বাংলাদেশের দূতাবাসে আসি। দূতাবাস আমাকে আউট পাস দিয়ে দেশে পাঠিয়েছে। সেখানে একবছর কাজ করেছি কিন্তু বেতন পেয়েছি তিন মাসের। আমাকে গালাগালি করতো, খেতে দিত না ঠিক মতো। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য মতে, ২০১৭ সালে অভিবাসী নারীর সংখ্যা ছিল ১২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, যা মোট অভিবাসন সংখ্যার ১৩ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App