×

জাতীয়

মারধরের ঘটনায় ঢামেকের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ০১:৩০ এএম

মারধরের ঘটনায় ঢামেকের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ফাইল ছবি

মারধরের ঘটনায় ঢামেকের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ফাইল ছবি

মারধরের ঘটনায় ঢামেকের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

গ্রুপে কর্মী নেয়াকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ আল মাহমুদের কক্ষ ভাংচুর ও তার অনুসারীকে মারধরের ঘটনায় তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টায় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক বারেক হোসাইন আপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কারণ দর্শানো হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী সাতদিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

তিনজন হলেন- ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. ওবায়দুর রশিদ, সাবেক উপ- প্রচার সম্পাদক হাসিবুর রহমান তানভীর, সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক রিফাদুল হাসান রাফি। তারা সবাই ঢামেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরতিজা হাসান ফয়সালের অনুসারী। এবং ইরতিজা হাসান ফয়সাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. ওবায়দুর রশিদ (সাবেক প্রচার সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ), হাসিবুর রহমান তানভীর (সাবেক উপ- প্রচার সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ), রিফাদুল হাসান রাফি (সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগ)-এর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব উল্লেখিত ব্যক্তিদের আগামী ৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে গত রবিবার (২৭ আগস্ট) রাত ১২টার সময়ে কর্মীকে নিজ গ্রুপে নেয়ার অভিযোগ এনে শাখা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ আল মাহমুদের কয়েকজন অনুসারীকে বেঢম মারধর ও ডা. ফজলে রাব্বি হলের ২০৩ নং কক্ষ ভাংচুর করে সাধারণ সম্পাদক মো. ইরতিজা হাসান ফয়সালের অনুসারীরা। এতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রুপের মধ্যে। ঢামেক ছাত্রলীগের দুই গ্রুপের বিবদমান উত্তেজনায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App