×

জাতীয়

প্রধান বিচারপতির শেষ কর্মদিবস আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১০:২৯ এএম

প্রধান বিচারপতির শেষ কর্মদিবস আজ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শেষ কর্মদিবস আজ। ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন দেশের এই ২৩তম প্রধান বিচারপতি।

তবে সুপ্রিম কোর্টের শরৎকালীন ছুটি শুরু হওয়ায় বিচারপতি হিসেবে আজই শেষ কর্মদিবস তার। ফলে এদিন শেষবারের মতো এজলাসে বসবেন তিনি।

এ উপলক্ষে রেওয়াজ অনুযায়ী সুপ্রিম কোর্টের এক নম্বর বিচারকক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্টের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিচার কক্ষে প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।

তবে দেখা যায়, এ অনুষ্ঠানে আসেননি আইনজীবীদের একাংশ। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরাও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি।

বিদায়ী প্রধান বিচারপতির কার্যকাল বিশ্লেষণে দেখা গেছে, মামলাজট নিরসনে তার উল্লেখযোগ্য সাফল্য থাকলেও অনিষ্পন্ন রয়ে গেছে আলোচিত ও গুরুত্বপূর্ণ অনেক মামলা।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর শপথগ্রহণের মাধ্যমে প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন তিনি। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন হাসান ফয়েজ সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাসের পর আইনে ডিগ্রি অর্জন করে এ পেশায় যোগ দেন তিনি।

১৯৮১ সালে জেলা আদালত, ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাইও আপিল বিভাগের বিচারপতি ছিলেন, যিনি ২০২০ সালের ১৬ জুলাই অবসরে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App