×

জাতীয়

গরমে অতিষ্ঠ নগরে স্বস্তির বৃষ্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১২:১৫ পিএম

গরমে অতিষ্ঠ নগরে স্বস্তির বৃষ্টি

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি নগরবাসীর জীবনে স্বস্তি নিয়ে আসে। ছবিটি তুলেছেন ভোরের কাগজের রিপোর্টার হাসনাত আসিফ কুশল

ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীর জীবনে এসেছে স্বস্তির ছোঁয়া।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সূর্য উঁকি দেয়ার চেষ্টা করলেও শরতের আকাশে মেঘেদের আনাগোনায় পেরে উঠছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরো বৃষ্টি হতে পারে।

পৌনে ১০টার দিকে রাজধানীর বারিধারা ও মিরপুরসহ একাধিক এলাকায় এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা হলেও স্বস্তি পায় নগরবাসী।

এর আগে বুধবার রাতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ভোলায়, ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App