×

জাতীয়

পিছিয়ে পড়া মানুষের পাশে ‘কেয়ার ফান্ডস পরিবার’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

পিছিয়ে পড়া মানুষের পাশে ‘কেয়ার ফান্ডস পরিবার’

কেয়ার ফান্ডস পরিবার শোকের মাসে স্যার সলিমুল্লাহ এতিমখানার এতিমদের মাঝে খাবার ও একটি ওয়াশিং মেশিন বিতরণ করছে। ছবি: ভোরের কাগজ

সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে ‘কেয়ার ফান্ডস পরিবার’। দিনমজুর, গরিব-দুঃখী, অসহায়, হিজড়া, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করার জন্য অঙ্গীকারবদ্ধ সংগঠনটি। অরাজনৈতিক এই সংগঠনটি শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপলক্ষ্যে করে স্যার সলিমুল্লাহ এতিমখানার এতিমদের মাঝে খাবার ও একটি ওয়াশিং মেশিন বিতরণ করেছে। পাশাপাশি রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় হিজড়াদের খাবার বিতরণ করেছে। এ প্রসঙ্গে সংগঠনটির সিইও নাসরিন লিপি বলেন, যারা সমাজে বিত্তশালী আছেন তারা যদি সবাই এভাবে অসহায় গরিব দিনমজুর পাশে আসেন তাহলে আমাদের রাষ্ট্র সুখী ও সমৃদ্ধ হবে। এ সময় উপস্থিত ছিলেন- সিরিল শিকদার, জুটন চন্দ্র দাস, মো. সাইদুর রহমান, মো. জিহান আহমেদ এবং এম এ আমিন আরিয়ান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App