×

জাতীয়

সরকার একটা নোংরা সমাজ তৈরি করে ফেলেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ পিএম

সরকার একটা নোংরা সমাজ তৈরি করে ফেলেছে

ছবি: ভোরের কাগজ

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি । এ সময় অবস্থানরত সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাধে। প্রধানমন্ত্রীর অনুদান নেয়া বিষয়ে ফেসবুকে ছড়ানোর ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। অভিযোগ করেন, আমরা যারা রাজনীতি করি, তারা দেশের বাইরে যেতেও বিমানবন্দরে হয়রান হই, আসতে হয়রান হই। উল্লেখ্য , গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরে তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরো দুই শীর্ষ নেতা ড মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এ তিন নেতার একসাথে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেয়ার বিষয়টি দেশে চাঞ্চল্য সৃষ্টি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App