×

জাতীয়

বিতর্ক চর্চা যুক্তিবাদী জাতি গঠনে ভূমিকা রাখে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২ পিএম

বিতর্ক চর্চা যুক্তিবাদী জাতি গঠনে ভূমিকা রাখে

রাজধানীর বিয়াম ভবন মিলনায়তনে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত দুই দিনব্যাপী ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি: ভোরের কাগজ

বিতর্ক চর্চা যুক্তিবাদী জাতি গঠনে ভূমিকা রাখে

বিতর্ক চর্চা চিন্তাশীল ও যুক্তিবাদী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিচার-বিশ্লেষণ ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, যুক্তিবাদী মানসিকতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ লাভ করে। যা প্রকারান্তরে তাদেরকে ভবিষ্যতের আদর্শ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সহায়তা করে।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিয়াম ভবন মিলনায়তনে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ আয়োজিত দুই দিনব্যাপী ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা এ এস এম রকিবুল হাসান এবং বিশিষ্ট লেখক, অনুবাদক ও প্রথমা প্রকাশনীর সমন্বয়ক জাভেদ হুসেন। স্বাগত বক্তব্য দেন রাখেন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. সাজ্জাদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ (বিএমএসসি) ডিবেটিং ক্লাবের চিফ অ্যাডভাইজার সিয়াম ইসফার জামী।

বিতর্ক চর্চা যুক্তিবাদী জাতি গঠনে ভূমিকা রাখে

কে এম খালিদ বলেন, বিজয়ী হওয়া বড় কথা নয়, যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য। বিজয়ী ও বিজিত উভয়ের অংশগ্রহণে প্রতিযোগিতার সৌন্দর্য বৃদ্ধি পায়। বিচারকরা চুলচেরা বিশ্লেষণ করে বিজয়ী নির্ধারণ করেন।

প্রতিমন্ত্রী এ সময় ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ -এ অংশগ্রহণকারী সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, ফার্স্ট বিডিসি ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ -এ ৭০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App