×

জাতীয়

আগস্টে ২১৫ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম

আগস্টে ২১৫ কোটি টাকার চোরাচালান পণ্য আটক
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১৫ কোটি ২৯ লাখ ৩৭ হাজার টাকার অস্ত্র, মাদক ও চোরাচালান পণ্য আটক করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৭৩ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮ জন বাংলাদেশি নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ১২৪ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করে। এসবের মধ্যে আছে, ২১ লাখ ৮৫ হাজার ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৯ কেজি ৫৪৬ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪২৮ বোতল ফেনসিডিল, ২৪ হাজার ৭১৭ বোতল বিদেশী মদ, ৯৫৮ লিটার বাংলা মদ, ৪ হাজার ৬৪৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৫ কেজি গাঁজা, ৪ লাখ ৪৫ হাজার ২৫ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৬৫ হাজার ৩৪৭টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ হাজার ৫০৫টি ইস্কাফ সিরাপ, ২ কেজি ৫০০ গ্রাম কোকেন, ২ হাজার ৭৪২ বোতল এমকেডিল/কফিডিল, ২৬ হাজার ৫০২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৩ লাখ ৩১ হাজার ৫৫৬ পিস বিভিন্ন প্রকার ঔষধ এবং ২১ হাজার ১৮৪টি অন্যান্য ট্যাবলেট। আটককৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩৩ কেজি ৩৪ গ্রাম স্বর্ণ, ৩৫ কেজি ৭৫৮ গ্রাম রূপা, ২ লাখ ৮৬ হাজার ৮৯২টি কসমেটিক্স সামগ্রী, ১৮ হাজার ৩২১টি ইমিটেশন গহনা, ১৯ হাজার ৮৫৭টি শাড়ী, ৭ হাজার ৩২৩টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ১ হাজার ৬২৮ ঘনফুট কাঠ, ৯ হাজার ৯৩২ কেজি চা পাতা, ৫১ হাজার ৮৯০ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ৮টি চাঁন্দের গাড়ী, ১৯টি সিএনজি/ইজিবাইক এবং ৬৪টি মোটরসাইকেল।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App