×

জাতীয়

মামলার প্রতিবেদন ১৫ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

মামলার প্রতিবেদন ১৫ অক্টোবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম অফিসের সরকারি গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) আদালতে মামলাটির এজাহার আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন। বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

এরআগে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে সোনা চুরির ঘটনায় কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি ৫০১ গ্রাম সোনা খোয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস এই গুদামে রাখা হয়। গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এরআগে গত শনিবার চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে। তবে বিষয়টি জানাজানি হয় রবিবার। এ ঘটনায় শুল্ক বিভাগ একজন যুগ্ম কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কাজ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

১৮ ম্যাচে ৭৮ গোল, চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড

১৮ ম্যাচে ৭৮ গোল, চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App