×

জাতীয়

গ্যালারি থেকে অধিবেশন পর্যবেক্ষণ করলেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

গ্যালারি থেকে অধিবেশন পর্যবেক্ষণ করলেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

গ্যালারি থেকে অধিবেশন পর্যবেক্ষণ করলেন সাবেক রাষ্ট্রপতি হামিদ। ছবি: সংসদ সচিবালয়

বাংলাদেশের জাতীয় সংসদ একটি বিরল ঘটনার সাক্ষী হলো। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গ্যালারি থেকে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদে জানালে পুরো সংসদ ভবন করতালিতে ফেটে পড়েন। এসময় আব্দুল হামিদ দাঁড়িয়ে হাত নেড়ে সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান।

পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, 'আজকে যে ঘটনাটি প্রত্যক্ষ করলাম গণতন্ত্রের সৌন্দর্য। নীরবে, নিভৃতে ঘচে যাওয়া অভূতপূর্ব ঘটনা। দেশে একজন স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, দুইবার রাষ্ট্রপতি ছিলেন। কোন রাষ্ট্রপতি অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন এটাই মনে হয় প্রথম। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। উনি বাংলাদেশের রাজনৈতিক গগণে অত্যন্ত একজন সফল ব্যক্তি রাজনীতিবীদ হিসাবে। তাকে আমি ধন্যবাদ জানাই।

এরআগে মাগরিবের নামাজের বিরতিতে তিনি সংসদ ভবনে সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App